লোহাগাড়ায় বিশেষ অভিযানে ৪,০০০ পিছ ইয়াবা উদ্ধার, আটক-২

0
393

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযানে পরিচালনা করে দুই মাদক পাচারকারী আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০০০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।৪ ফেব্রুয়ারি সকালে তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে জানান লোহাগাড়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আতিকুর রহমান ।আটককৃত মাদক পাচারকারীরা হলেন, ফরিদপুর জেলার মানিকদেহ ইউনিয়নের মধ্যমপাড়ার এলাকার মৃত আব্দুল ওহাবের পুত্র হাবিবুর রহমান (৩৮) ও পটিয়া থানার মোজাফরাবাদ এলাকার আবু তাহের পুত্র রহমত উল্লাাহ (২০)।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে ৭টায় লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জের সম্মুখে চট্টগ্রাম অভিমূখী যাত্রীবাহী গাড়ি তল্লাশি চালিয়ে পৃথকভাবে ৪,০০০ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদক পাচারকারী আটক করে।আটককৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here