লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলণে অভিযান : নির্বাহী ম্যাজিস্ট্রেটে’র পরিচালনায়

0
495

অভিযান চালিয়ে ১ লক্ষ ১০ হাজার ঘটফুট বালু জব্দ করা হয়েছে।সোমবার বিকেলে উপজেলার চুনতি ৮নং ওয়ার্ডের সাতগড় লম্বাশিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব বালু জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ শাহজাহান।জানা গেছে, দীর্ঘদিন যাবত একটি মহল চুনতির সাতগড় লম্বাশিয়া খাল থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু খেকোরা পালিয়ে যায়। ওই স্থানে লাল পতাকা ঠাঙানো হয়েছে।

Advertisement

সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহজাহান জানান, জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরোদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।(আগামী সংখ্যায় নিউজটি প্রকাশ করে ১০ কপি ম্যাগাজিন পাঠানোর অনুরোধ করছি)

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here