লোহাগাড়ার ইটভাটায় অভিযান গুড়িয়ে দিল ইটভাটা

0
380

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের পরিবেশ ও জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে ১টি ইট ভাটা গুড়িয়ে দিয়েছেন।৮ মার্চ (মঙ্গলবার) সকালে মের্সাস মসজিদ মহাজন ব্রিকস ম্যানুফ্যাকচার ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নুর হাসান সজীব ও আফজারুল ইসলাম অংশ গ্রহণ করেন।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  প্লাবন কুমার বিশ্বাস জানান, যে সব ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স নেই সেগুলোতে পর্যায়ক্রমে অভিযানের আওতায় আনা হবে। মের্সাস মহাজন ব্রিকস বৈধ কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তার ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।লোহাগাড়া থানার পুলিশ ও সাতকানিয়া ফায়ার সার্ভিস এবং আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here