মোঃ সেলিম উদ্দীন, প্রতিনিধিঃদক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে চট্টগ্রাম জেলা পরিবেশ ও জেলা প্রশাসকের যৌথ অভিযান পরিচালনা করে ২টি ইট ভাটা গুড়িয়ে দিয়েছেন। ২৭শে ফেব্রুয়ারি(রবিবার) সকালে নুরুচ্ছফা কোম্পানির মালিকানাধীন কেএন ব্রিকস অভিযান করা হয়।চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক পরিচালক নুর হাসান সজীব ও আফজারুল ইসলাম অংশ গ্রহণ করেন।জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস জানান, যে সব ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স নেই সেগুলোতে পর্যায়ক্রমে অভিযানের আওতায় আনা হবে। পুলিশ ও ফায়ার সার্ভিস এবং আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
লোহাগাড়ার ইটভাটায় অভিযানঃ ১টি ইটভাটা ধ্বংস।
Advertisement
Advertisement

