লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অভিনব কায়দায় প্রতারণা…ভোক্তা অধিদপ্তরের অভিযান

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 67555

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (67555, 'post_views_count', '0')

0

মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলার একজন ভোক্তা লোভনীয় বিজ্ঞাপন দেখে টংগিবাড়ি উপজেলার একটি প্রতিষ্ঠান থেকে গত বছরের সেপ্টেম্বর মাসে বাজার মূল্য থেকে কম দামে একটি মোটরসাইকেল অর্ডার করেছিলেন এবং প্রায় ১,৯০,০০০/- পরিশোধ করেছিলেন। ৪৪ কর্মদিবসে মোটরসাইকেল সরবরাহ করার কথা থাকলেও প্রতিষ্ঠানটি তাকে মোটরসাইকেল সরবরাহ করেনি। টাকা ফেরত বা মোটরসাইকেল না দিয়ে প্রতিষ্ঠানটি ভোক্তাকে দীর্ঘদিন ধরে ঘুরাচ্ছিল। এমতাবস্থায় টাকা এবং মোটরসাইকেল কোনটিই না পেয়ে তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ে ফেব্রুয়ারী ২০২২ মাসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Advertisement

লিখিত অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় উভয় পক্ষকে নিয়ে একাধিক শুনানি করে। এর একপর্যায়ে অভিযুক্ত প্রতিষ্ঠান অভিযোগকারী ভোক্তাকে টাকা ফেরত দিয়ে দেয় এবং ভোক্তা সন্তুষ্ট হয়ে তার অভিযোগটি গত সপ্তাহে প্রত্যাহার করে নেন।

“লংঘিত হলে ভোক্তা অধিকার, অভিযোগ করলেই পাবেন প্রতিকার।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here