লোপা ‘অসৎ উদ্দেশ্যে’ টিএসসির জিনিয়াকে অপহরণ করে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 52114

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (52114, 'post_views_count', '0')

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে অপহৃত ফুল বিক্রেতা জিনিয়াকে (৯) সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উদ্ধার করে মহানগর গোয়েন্দার (ডিবি) রমনা বিভাগ। এ ঘটনায় নূর নাজমা আক্তার লোপা তালুকদার (৪২) নামে এক নারীকে গ্রেফতার করেছে ডিবি।

Advertisement

এ বিষয়ে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, লোপা তালুকদার ‘অসৎ উদ্দেশ্যে’ বিভিন্ন প্রলোভন দেখিয়ে জিনিয়াকে অপহরণ করেন।

এর আগে সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে জিনিয়াকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ভিকটিম জিনিয়া ঢাবির টিএসসি চত্বরে ফুল বিক্রি করত। সে ছোট বেলা থেকেই মা সেনুয়া বেগমের সঙ্গে টিএসসিতে থাকত। তিনি গত ২ সেপ্টেম্বর জিনিয়ার নিখোঁজের বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্রে গোয়েন্দা রমনা বিভাগ ছায়া তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যমতে জানা যায়, দুইজন মহিলা ভিকটিমকে ফুচকা খাওয়ান এবং টিএসসি এলাকায় তাকে নিয়ে ঘোরাফেরা করেন। একপর্যায়ে ভিকটিমকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যান।

এ ঘটনায় সোমবার শাহবাগ থানায় অপহরণ মামলা হয়। মামলাটি গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম জিনিয়াকে উদ্ধার করা হয়। পরে অপহরণের অভিযোগে লোপা তালুকদারকে গ্রেফতার করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here