লেবাননের প্রধানমন্ত্রীকে সৌদি বাদশার তলব

0
789

গত ৩ নভেম্বর সৌদি আরব সফরে যেয়ে স্থানীয় একটি টেলিভিশনে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগের ঘোষণা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছিল।

Advertisement

 

এরপর তিনি ফ্রান্স হয়ে নিজ দেশে ফিরেছেন। গত সোমবার আবার লেবাননে সৌদি আরবের রাষ্ট্রদূত ফের বাদশাহ সালমানের আমন্ত্রণ জানিয়েছেন সাদ হারিরিকে। হারিরি বলেছেন, সুবিধাজনক সময়ে যথাশীঘ্র তিনি সৌদি আরব সফরে যাবেন। এর আগে সৌদি আরবে তাকে অন্তরীণ করে রাখার অভিযোগও তুলেছিল লেবানন। রিয়াদ তা অস্বীকার করে এবং ফ্রান্সের হস্তক্ষেপে হারিরি তার দেশে ফিরে পদত্যাগের ঘোষণা বাতিল করে দেন। মিডিল ইস্ট মনিটর

হারিরি বলেন, লেবাননের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন। সাদ হারিরি জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে। পরিবারের নিরাপত্তার কথা ভেবেই তিনি এর আগে সৌদি আরব সফরের সময় টেলিভিশন ভাষণে পদত্যাগের কথা বলেছিলেন। এরপর লেবাননে হিবুল্লাহকে অস্ত্রত্যাগে সৌদি আরব ও ইসরায়েল কঠিন চাপ সৃষ্টি করে।

সোমবার সৌদি রাষ্ট্রদূত নিজার আল-আলোউলার সঙ্গে বৈঠকে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারির বলেন, সৌদি আরবের প্রধান লক্ষ্য হচ্ছে তার দেশের পূর্ণ স্বাধীনতা। লেবাননে যে কোয়ালিশন সরকার ক্ষমতায় রয়েছে তাতে হিজবুল্লাহর প্রতিনিধিও রয়েছে। যা আরব বিশ্বে দ্বন্দ্বের সৃষ্টি করছে বলে দাবি তুলেছে সৌদি আরব। সৌদি আরব আরো অভিযোগ করছে ইরান হিজবুল্লাহকে অস্ত্র সহায়তা দিয়ে মধ্যপ্রাচ্যে প্রভাব সৃষ্টি করছে।

২০১২ সালে লেবানন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দ্বন্দ্ব থেকে নিজেকে সরিয়ে রাখার ঘোষণা দেয়। বিশেষ করে সিরিয়া যুদ্ধে দেশটি কোনো পক্ষকেই সমর্থন দেয়নি। তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে হিজবুল্লাহ সহস্রধিক যোদ্ধা পাঠিয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here