লেখিকাকে বিয়ের প্রলোভনে ধ-র্ষণের অভিযোগ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 40062

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (40062, 'post_views_count', '0')

0

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটনের (৫৩) বিরু-দ্ধে লেখিকাকে বিয়ের প্রলোভনে একাধিকবার বিউটি বোর্ডিংয়ে নিয়ে ধ-র্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

Advertisement

ঢাকার নারী ও শিশু নি-র্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু নাসের মো. জাহাঙ্গীর আলম এ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। আদালত গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

ট্রাইব্যুনালের পেশকার তৈয়ব আলী সোমবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত সাংবাদিকদের জানান, গতকাল রোববার ট্রাইব্যুনালে আসামি লোটনের বিরু-দ্ধে অভিযোগের সত্যতা মিলেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন ঢাকার মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা। ফলে বাদীপক্ষের আইনজীবী লোটনের বিরু-দ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। বিচারক প্রতিবেদনটি আমলে নিয়ে লোটনের বিরু-দ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত ১১ জুলাই লেখিকা পরিচয় দিয়ে এক নারী আলমগীর সিকদার লোটনের বিরু-দ্ধে ধ-র্ষণের অভিযোগে একটি পিটিশন মামলা নং- ৮৪/১৯ দায়ের করেন। আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

মামলার আর্জিতে অভিযোগকারী বাদী বলেন, সিকদার অ্যান্ড পাবলিকেশন’ ও ‘আকাশ পাবলিকেশন’র মালিক আসামি আলমগীর সিকদার লোটন। তিনি একজন লেখিকা হওয়ার সুবাদে আসামির সাথে পরিচয়। তিনি ‘সংগঠক ও সংগঠন’ রাজনৈতিক বইটি লিখতে আসামি লোটনের সাথে সহকারী লেখিকা হিসেবে কাজ করেন। পরবর্তী সময়ে আসামির প্রতিষ্ঠান ‘আকাশ পাবলিকেশন’ থেকে প্রকাশিত ‘সময়ের আয়নায় পল্লীবন্ধু’ ছবি অ্যালবামের নির্দেশনা ও অঙ্গসজ্জা হিসেবেও কাজ করেন।

ওই সময় এসব কাজের জন্য সে আসামির সঙ্গে দেখা করত। তখন আসামি তাকে পেলেই বিভিন্ন যৌ-ন হয়রা-নিমূলক কথাবার্তা বলতেন। আসামি বাবার বয়সী ভেবে তিনি বিষয়টি এড়িয়ে যেতেন। এ ছাড়া আসামি বিভিন্ন সময় ফোনে, সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাসেঞ্জারে তার কাছে নোংরা ছবি পাঠাতেন এবং ভিডিও কলে নোংরা প্রস্তাব দিতেন। তবে তিনি কঠোরভাবে প্রতিবাদ করতে পারতেন না, কারণ তাকে কাজের জন্য আসামির কাছে যেতে হতো।

চলতি বছরের ১ জানুয়ারি আসামি লোটনের জন্মদিন হওয়ায় তার অনুরোধে বাদী রাজধানীর কোতোয়ালি থানার বিউটি বোর্ডিংয়ে আসেন। সেখানে জন্মদিনের কেক কাটার পর আসামি তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তোলেন। পথে ড্রাইভার ও তার সহযোগীদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে ঘুরতে ঘুরতে রাজধানীর মোহাম্মাদপুর এলাকার একটি নিরিবিলি স্থানে গাড়ি থামিয়ে রাত ৯টার দিকে গাড়িতেই বাদীকে জোরপূর্বক ধ-র্ষণ করেন এবং সে সময় মোবাইল ফোনে কিছু নোংরা ছবি ও ভিডিও ধারণ করেন।

অতঃপর বাসায় পৌঁছে দেওয়ার সময় হুম-কি দেন, বিষয়টি কাউকে জানালে ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে দেবেন। আসামির কাছে নোংরা ছবি ও ভিডিও থাকায় সে বাদীকে ব্ল্যাকমেইল করে বিভিন্ন সময় আসামির পাবলিকেশন ও বিউটি বোর্ডিংয়ে নিয়ে একাধিকবার ধ-র্ষণ করেন।

বাদী তার আর্জিতে আরো বলেন, গত ৩০ জুন আসামি সর্বশেষ বাদীকে বিয়ে করবে বলে ডেকে এনে বিউটি বোর্ডিংয়ের দোতলার একটি কক্ষে ধ-র্ষণ করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here