লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানসিক বিকাশ ঘটাতে সাহায়ক -রেলপথ মন্ত্রী

0
679

রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ ঘটাতে হবে। এতে করে সুস্থ দেহ যেমন গড়ে উঠবে, লেখাপড়ায় অধিক মনোযোগ দিতে পারবে শিক্ষার্থীরা। মন্ত্রী আজ শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা গুলো বলেন।

Advertisement

 

রেলপথ মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়েছে। কারন শিক্ষিত জাতি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এখনকার শিক্ষার্থীরাই আগামীতে দেশের নের্তত্বে আসবে। তাই লেখাপড়া শিখে সত্যিকার মানুষ হবার জন্য মন্ত্রী শিক্ষার্থীদের আহবান জানান।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধক আলোচক ছিলেন। সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here