লায়ন্স কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

0
1533

স্টাফ রিপোর্টারঃ
শনিবার লায়ন্স স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ  মিসেস বুলা ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রাক্তন চেয়ারম্যান লায়ন এড. আব্দুর রশীদ চৌধুরী, ম্যানেজিয় কমিটির  সদস্য লায়ন মুক্তিযোদ্ধা আকবর হোসেন, প্রভাষক উকিল উদ্দিন, প্রভাষক রেজাউল করিম প্রমুখ।
বক্তরা মানসম্পন্ন শিক্ষার কোনো বিকল্প নেই মন্তব্য করে বলেন যে, লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার পরিবেশ এখন অনেক উন্নত। এখানে  কম মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হলেও তারা উন্নত মেধা, জ্ঞান, মনন ও দায়িত্বশীল  সুনাগরিক হবার শিক্ষা নিয়ে বেড়িয়ে যান।
মুক্তিযোদ্ধা আকবর হোসেন বলেন যে, বিশ্বের ১৭৯টি দেশে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল একটি বৃসহৎ সেবা সংস্থা হিসেবে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। এই সেবা সংস্থার সুনাম ও সুখ্যাতি বৃদ্ধিকল্পে লায়ন্স স্কুল এন্ড কলেজ লংপুর এলাকার শিক্ষার মান উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানটি এখন উচ্চ মাধ্যমিক পর্যায়ে রয়েছে। তবে সেদিন বেশি দূরে নেই যখন এটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here