লাশ দুটির গলায় ওড়না পেঁচানো ছিল

0
737

কুড়িগ্রাম সদর উপজেলার বিসিক শিল্প নগরীর কাছে ধানক্ষেত থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

নিহতরা হলো কুড়িগ্রাম পৌর এলাকার ডাকুয়াপাড়া গ্রামের জাবেদ আলীর মেয়ে ও আমিন উদ্দিন দ্বিমুখী দাখিল মাদ্রসার অষ্টম শ্রেণির ছাত্রী সেলিনা আক্তার  এবং পার্শ্ববর্তী পূর্ব কল্যাণ গ্রামের সৈয়দ আলীর ছেলে ও কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র জাহাঙ্গীর আলম। সকালে নাজিরা গ্রামের নলেয়ারপাড় এলাকায় একটি পরিত্যক্ত সেচপাম্পের কাছে লাশ দুটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা  কুড়িগ্রাম মর্গে পাঠায়। লাশ দুটির গলায় ওড়না পেঁচানো ছিল। কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মেহেদুল করিম বলেন, সুরতহাল রিপোর্ট অনুযায়ী প্রাথমিকভাবে হত্যাকাণ্ড  বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here