লালমোহনে প্রার্থীর উপর সন্ত্রাসী হামলা।। প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছে আসামী

0
195

Advertisement

জেলা প্রতিনিধি, ভোলাঃ ভোলার লালমোহন উপজেলা নির্বাচনে প্রার্থীর উপর সন্ত্রাসী হামলায় প্রার্থীসহ আহত ৭ জন হয়েছে। সন্ত্রাসী এ হামলার নেতৃত্ব দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি ফখরুল আলম হাওলাদার । কাপ-পিরিচ প্রতিকের প্রাথী তাকে আসামী করে থানায় মামলা দিলেও প্রকাশ্যে আকতার হোসেনের পক্ষে নির্বাচনী চালাচ্ছেন , পুলিশের দাবী তাকে খুজে পাচ্ছে না। রিটার্নিং অফিসারের নির্দেশনাও পালন করছে না লালমোহনের সংশ্লিষ্ট প্রশাসন। 

লালমোহন উপজেলায় তৃতীয় ধাপে ২৯ মে নির্বাচন হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হয়ে যাওয়া নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ জুন। এতে কাপ-পিরিচ নিয়ে চেয়ারম্যান পদে লড়ছেন আবুল হাসনাত হাছনাইন।

জানা যায়, গত বুধবার দুপুরে কাপ-পিরিচ প্রতিকের প্রাথী মোহাম্মদ আবুল হাসনাদ হাসনাইন ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ এলাকায় গণসংযোগে গিয়ে হামলার শিকার হন তিনি। এ জন্য উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারকে দায়ী করে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ গ্রামের দিদার মসজিদের সামনে সমর্থকদের নিয়ে গণসংযোগ করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে আসেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম। তিনি প্রথমে গালাগাল শুরু করে গণসংযোগে বাধা দেন। এক পর্যায়ে তাঁকে মারধর শুরু করেন।

তিনি আরো বলেন , হামলার সময় স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলমের কার্যালয় থেকে কিছু লোক এসে ফখরুল আলমের সঙ্গে যোগ দেয়। এ সময় হাসনাতের ভাই হারুনসহ সাতজন আহত হন। 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাহাবুব উল আলম বলেন, এ বিষয়ে প্রার্থীর থানায় মামলা নেয়া হয়েছে। আসামীকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। 

এ দিকে, লালমোহনের কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ফখরুল হাওলাদার প্রকাশ্যেই তার সমর্থিত প্রার্থী আকতার হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে, ফখরুল হাওলাদারকে মোবাইলে কল করা হলে, তিনি মোবাইল রিসিভ করেন নি।

এদিকে প্রার্থী মোহাম্মদ আবুল হাসনাদ হাসনাইন এর একটি অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ ভোলা এর রিটার্নিং অফিসার মোহাম্মদ কায়সার খসরু স্বাক্ষরিত একটি সার্কুলারে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করাসহ অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি একটি নির্দেশনা দিয়েছেন।

অপর দিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই লিটনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফখরুল আলম হাওলাদারকে খুঁজে পাওয়া যায় নি, মামলার বিষয়ে তদন্ত করাই তার দায়ীত্ব, বেশী কিছু জানতে চাইলে ওসির সাথে কথা বলার জন্য বলেন।

জানা যায়, লালমোহন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন ভোলার আওয়ামীলীগের একজন প্রভাবশালী নেতার আত্মীয় হিসেবে সর্বত্র পরিচিত।

ঐ নেতার প্রভাব কাজে লাগিয়ে নির্বাচিত হওয়ার সকল চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অনেক।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here