লালমাইয়ে ভূলইন উঃ ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক কমিটি গঠন মোস্তফা কামাল মজুমদার লালমাই

0
434

২৬শে নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় লালমাই উপজেলা ভূলইন উত্তর ইউনিয়নের হাজত খোলা উচ্চ বিদ্যালয় হলরুমে ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

Advertisement

কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার বাচ্চু,বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মজুমদার প্রমুখ।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জাবেদুর রহমান রুবেল এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সভাপতি আলমগীর হোসেন,বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাবর, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম,  বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা হাসমত উল্লাহ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সভাপতি ওমর ফারুক,যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভা ভূলইন উত্তর ইউনিয়নে সর্বসম্মতিক্র‍মে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 

আহবায়ক মোঃ মোকাররম হোসেন, যুগ্ম আহবায়ক সাদিকুর রহমান, যুগ্ম সালেহ আহমেদ, সদস্য মোঃ বিল্লাল হোসেন,কুহিনূর,মোঃ সবুজ,মোঃ ইলিয়াছ,মোঃ হেলাল, মোঃ রফিক, মোঃ হুমায়ুন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here