লালমনিরহাট সদর-৩ আসনে জনপ্রিয়তায় এগিয়ে এ্যাড. মতিয়ার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 29618

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (29618, 'post_views_count', '0')

0
লালমনিরহাট প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ (একাদশ) নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছেন, লালমনিরহাট  জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও লালমনিরহাট  জেলা পরিষদের  নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক, আইনজীবি ও রাজনৈতিক ব্যক্তিত্ব এ্যাড.মতিয়ার রহমান। তিনি এখন ব্যাপক আলোচনায় এবং জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন।
দলীয় ও স্থানীয় সূত্রমতে,লালমনিরহাট -৩ (সদর)  আসনে এবার পরিবর্তনের হাওয়া বইছে। আর জনমুখী নানা ইতিবাচক কর্মকান্ড আর সুখে-দুঃখে সবসময় সাধারণ মানুষের পাশে থাকা লালমনিরহাট  জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এ্যাড.মতিয়ার রহমান  দলীয় মনোনয়নের বিষয়ে বিভিন্ন ভাবে এগিয়ে আছেন। এই আসনে যারা আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে তিনি অন্যতম। তাকে নিয়ে এই আসনের দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছেন। বিভিন্ন ইতিবাচক কর্মকান্ড আর বিচক্ষণ নেতৃত্বগুণে ইতিমধ্যে এই আসন বাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। আর এলাকায় নানান কর্মকান্ডে আত্মনিয়োগ করছেন তিনি। দলীয় কর্মসূচির পাশা-পাশি সামাজিক ও সেবামূলক কর্মকান্ডে তাকে সক্রিয়ভাবে যোগ দিতে দেখা গেছে। আর তিনি  নিজ নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এ ব্যাপারে এই আসনের অনেকেই বলেন, কর্মী বান্ধব এ্যাড. মতিয়ার রহমান এই আসনের জনসাধারণের জন্য যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকেন, তা সত্যি অভূতপূর্ব। এছাড়া সে হাসি মুখে অনেকেরই মন জয় করে নিয়েছেন। এলাকার জনগণও তাকে সাদরে গ্রহণ করেছেন। তাই আমরা তাকেই এমপি হিসেবে পেতে চাই। তিনি এখন ব্যাপক আলোচনায় এবং জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন।
আর তিনি লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে এলাকায় ব্যাপক উন্নয়ন করে চলছেন। তিনি এলাকার সর্বসাধারণের কাছে হয়ে উঠেছেন আপনজন। তিনি এলাকার মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এছাড়া তিনি জেলাপরিষদ চেয়ারম্যান হওয়ার আগেই দরিদ্র ও অসহায় মানুষকে আর্থিক সহায়তায়সহ নানা জনহিতকর কাজ করেন এবং বর্তমানে তা অব্যাহত রেখেছেন। জেলা পরিষদ চেয়ারম্যান হওয়ার বদৌলতে তিনি এলাকার দরিদ্র জনগোষ্ঠীকে আরও বেশি সহযোগিতা করছেন। দলের বাইরেও তাঁর সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে।
এ ব্যাপারে এ্যাড.মতিয়ার রহমান বলেন, দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষের পাশে থেকে তাদের আশা-আকাঙ্খার কথা জেনেছি। স্বাধ্যমত তাদের সেবা করেছি। তবে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আর ইনশাআল্লাহ, মনোনয়ন পাওয়ার ব্যাপারেও আমি আশাবাদী। সব সময় আন্দোলন কর্মসূচিতে থাকার চেষ্টা করেছি। যদি দল সুযোগ দেয়, সফল হতে পারব। সেই বিশ্বাস নিয়েই কাজ করছি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশ পেলেই আমি নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তিনি আরও বলেন, আওয়ামীলীগের সভাপতি  শেখ হাসিনা’র  হাতকে আরও শক্তিশালী করার জন্য নিরলস ভাবে দলের জন্য কাজ করে যাচ্ছি । অন্যদিকে,এ্যাড.মতিয়ার রহমান এই আসনে এবার দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদী স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও তার সমর্থকরা। আগামী সংসদ নির্বাচনের বিষয়ে জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ূন কবীর বলেন, তিনি নির্বাচনী এলাকায় নিয়মিত দলীয় কর্মসূচিসহ পথসভা, মতবিনিময় ও গণসংযোগ এবং সামাজিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন। আর তিনিই দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষের পাশে রয়েছেন। বিভিন্ন দূর্ঘটনায় কবলিতদের নিয়মিত খোঁজখবর রাখেন। তাই তিনিই মনোনয়নের দাবিদার।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী বলেন,লালমনিরহাট সদর-৩ আসনের সংসদ সদস্য অসুস্থতা ও ব্যাবসায়িক কারনে বেশিরভাগ সময় ঢাকায় অবস্থান করেন।এদিকে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সব সময় জনগনের পাশে থাকেন।
 মাননীয় প্রধানমন্ত্রী এ্যাড.মতিয়ার রহমানকে মনোনয়ন দিলে নৌকার বিজয় নিশ্চিত।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here