লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে লালমনিরহাটের হাতীবান্ধায় মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন লালমনিরহাট জেলার কর্মরত সাংবাদিকরা। হাতীবান্ধা প্রেস ক্লাবের আয়োজনে এবং প্রেস ক্লাবের আহবায়ক স্বপনদের মভাপতিত্বে উক্ত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, বিভিন্ন ইলেকট্রোনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
উল্লেখ্য, ২৬ মার্চ সকাল ১০ টায় হাতীবান্ধা বন্দরে আওয়ামীলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া শেষে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম হোসেনের নের্তৃত্বে লাঠিসোটার একটি মিছিল মেডিকেল মোড় যাওয়ার প্রতিমধ্যে দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু ছবি তুলতে গেলে মিছিলে থাকা শিবির ক্যাডার ছদরুল আমিন রিপন সহ অন্যান্যরা সাংবাদিক সাজুকে বেধরক মারপিঠ করে তার ক্যামেরাটি ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে।পরে আহত সাংবাদিক সাজুকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে ভর্তি করা হয়।এ ব্যাপারে হাতীবান্ধা থানায় ৯জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।

