লালমনিরহাটে বিজিবির উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস

0
663

লালমনিরহাট প্রতিনিধিগতকাল সোমবার(৩০ ডিসেম্বর) সকালে লালমনিরহাট ১৫বিজিবি ব্যাটালিয়নে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্ত হতে জব্দকৃত মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। এসময় ১৫বিজিবি মাল্টিপারপাস শেড হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৫বিজিবি অধিনায়ক লে:কর্ণেল এস এম তৌহিদুল আলমের সভাপতিত্বে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল আবু জাহিদ সিদ্দিকী পিএসসি।এতে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু জাফর।

Advertisement

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাম মোর্শেদ সহ সুশীল সমাজের নাগরিক ও ছাত্রছাত্রীবৃন্দ। আলোচনা সভা শেষে ইয়াবা,ভায়াগ্রা,ফেন্সিডিল ,গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।ধ্বংসকৃত মাদক দ্রব্যের মূল্য ২ কোটি ৬১ লক্ষ ৬৮হাজার টাকা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here