লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

0
510

তন্ময় আহমেদ নয়ন:লালমনিরহাটের হাতীবান্ধায়  ট্রাকের সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী হাতীবান্ধা প্রাইম ব্যাংকের শাখা ম্যানেজার শাহিন সাহেদ (৩৭) নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জানুয়ারী) সকাল সোয়া ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলা শহরের আমতলায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

মৃত শাহিন সাহেদ জয়পুরহাট জেলার চক গোপাল এলাকার মৃত শামছুদ্দিনের ছেলে। তিনি প্রাইম ব্যাংক লিমিটেডের হাতীবান্ধা উপজেলা শাখার ম্যানেজার। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেল যোগে অফিসে যাচ্ছিলেন শাহিন সাহেদ। আমতলা এলাকায় পৌছলে বুড়িমারী গামি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান শাহিন সাহেদ। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে হাতীবান্ধা থানা পুলিশে সোপর্দ করেন। হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here