লালমনিরহাটে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা পরিষদের আলোচনা সভা

0
570

তন্ময় আহমেদ নয়ন:
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের উদ্দেশ্য লালমনিরহাটে ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ আগষ্ট) সকাল ১০ টায় লালমনিরহাট শহরের সাপটানায় অবস্থিত জেলা কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি রফিকুল ইসলাম বুলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির উপদেষ্টা সিনিয়র সাংবাদিক গোকুল রায়,সদর উপজেলা সভাপতি আব্দুল আলিম,সাধারন সম্পাদক আহসান হাবীব ,সদস্য হযরত আলী প্রমুখ।

Advertisement


উক্ত আলোচনা সভায় সংগঠনের ব্যাংক একাউন্ট খোলার বিষয়েও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।আলোচনা সভায় সঞ্চালনা করেন সংগঠনের জেলা কমিটির সাধারন সম্পাদক তরণী কান্ত শিল্পী। উল্লেখ্য সংগঠনটির লালমনিরহাট জেলা কমিটি গঠন হওয়ার পর থেকে দুস্থ ও গরীব সদস্যদের আর্থিকভাবে সহযোগীতা করে আসছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here