লালমনিরহাটের কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদকব্যাবসায়ী গ্রেফতার

0
1110

তন্ময় আহমেদ নয়ন: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন কালীগঞ্জ থানার পুলিশ।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন এর নেতৃ্ত্েব এসআই সাইদূর, এসআই মইনুল ইসলাম,এসআই আনোয়ার,এএসআই খাদেমুল ,এএসআই মোফাজ্জল ও তার টিমসহ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী হলেন ১। মোঃ মোল্লা আমিন (৫০), পিতা-মৃত ইউসূফ আলী,সাং-ময়নারচড়া, থানা- কালীগঞ্জ,জেলা-লালমনিরহাট।

Advertisement


এ সংক্রান্তে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়।মামলা নং-৩২,তারিখ-২৮/০৮/১৯ ইং,ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৪(খ) রুজু হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান,

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here