লাদাখ সীমান্তে উত্তেজনা, চীনের সাথে সংঘর্ষে ৩ ভারতীয় সেনা নিহত

0
662

বিতর্কিত লাদাখ সীমান্তে চীনা সৈন্যদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভারতের ১ সেনা কর্মকর্তা ও দুই সেনা সদস্যা নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে চীনের সেনাও নিহত হয়েছে বলে দাবি ভারতের। খবর এনডিটিভির।সম্প্রতি বিতর্কিত লাদাখ সীমান্ত নিয়ে চীন ও ভারতের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এরই সূত্র ধরে দুই দেশই সীমান্তে সেনা মোতায়েন করেছে। কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে আলোচনার মাধ্যমে বিরোধের সমাধানে দুই পক্ষই চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এরই মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটল সোমবার। 

Advertisement

ভারতীয় সেনাবাহিনীর সূত্র জানায়, ওই ৩ সেনা গুলিবিদ্ধ হয়ে নয়, চীনা বাহিনীর সঙ্গে মল্লযুদ্ধে নিহত হয়েছেন। এ নিয়ে বর্তমানে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here