খোরশেদ আলমঃ
কুমিল্লা জেলার লাকসাম থানাধীন ৩ নং কান্দিরপাড় ইউপির রৈপাড় গ্রামের মৌলভী মনহর আলীর মাজার প্রাঙ্গনে শনিবার সারা রাত ব্যাপি এক বিশাল মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মৌলভী কবিরাজ মোঃ নূরুল্লাহ’র তত্বাবধানে মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন আবেদনগর কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মুফতি এম,এ তাহের। বিশেষ ওয়ায়েজিন হিসাবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা আহসান হাবীব সিনিয়র শিক্ষক আবেদনগর সিনিয়ার মাদ্রাসা, মাওলানা হারুনুর রশিদ খতিব কোঁয়ার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ, মাওলানা সাইফুল ইসলাম আবেদী আল-কাদরী, খতিব কোঁয়ার বাইতুন নুর জামে মসজিদ, মাওলানা মাসুদ পাটোয়ারী, আরবী শিক্ষক শর্শীয়া ফাযিল মাদ্রাসা, বরুড়া কুমিল্লা, মাওলানা ওমর ফারুক, খতিব জাঙ্গালিয়া বাস ষ্ট্যান্ড জামে মসজিদ, কুমিল্লা, মাওলানা সফিউল্লাহ, খতিব পৌর জামে মসজিদ বরুড়া পৌরসভা, বরুড়া কুমিল্লা, আখেরী মোনাজাত পরচিালনা করেন পীরজাদা মাওলানা সাইফুল ইসলাম আল কাদেরী, পীর সাহেব বাগচিা বাড়ি দরবার শরিফ কান্দিরপাড়, লাকসাম, কুমিল্লা। মাহফিলের সার্বিক সহযোগীতা ও তাবারক বিতরন করেন মৌলভী কবিরাজ মোঃ নুরুল্লাহ।
লাকসাম নৈরপাড় মৌলভী মনহর আলীর মাজার প্রাঙ্গনে ১০ তম বাৎসরিক ওরশ মাহফিল পালিত
Advertisement
Advertisement
