খোরশেদ আলমঃ গত শুকবার রাত আনুমানিক ১০:৪৫ মিনিট ঘটিকায় বাজারের মনোহরপট্রি কাপারিয়া পট্্ির শতাধিক দোকান ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ব্যবসায়ীরা দমকল বাহিনী আটটি ইউনিট নয় ঘন্টা চেষ্টার পর গতকাল শনিবার সকালে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন লাগার পর পরে পুড়ে যাওয়ার দোকান মালিক, কর্মচারী এবং আসে পাশে মানুষের আহাজাতে পরিবেশ ভারী হয়ে ওঠে এই অগ্নি কান্ডের ঘটনায় লাকসাম বাজারের স্থবিরতা বিরাজ করছে।
দমকল বাহিনীর ও ব্যবসায়ী সূত্রে জানায় শুক্রবার রাতে দৌলতগঞ্জ বাজারে মনোহরপট্রি একটি কসমিটিক দোকান থেকে আগুনের সূত্রপাত হয় আগুন মুহূর্তের মধ্যে বাকী টেনশেড দোকান গুলোতে ছড়িয়ে পড়ে দমকল বাহিনীর লাকসামের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রন চেষ্টা চালায় পরবর্তী কুমিল্লা চৌদ্দগ্রাম চৌয়ারা, বরুড়া, সোনাইমুড়ী, হাজীগঞ্জ, থেকে আসা আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে. কিন্তু মনোহরি পট্্িরতে প্লাষ্টিক, আতশবাজী এবং কাপড় পট্্িরতে ও কাপড়ের গোদামে আগুন ব্যবপাক ভাবে ছড়িয়ে পড়ায় তা নিন্ত্রনের বাইরে চলে যায় দমকল বাহিনীর সঙ্গে স্থানীয় পৌরসভার ৪নং ওয়ার্ডের পেনেল মেয়র বাহার উদ্দিন বাহার অনুরোধে পুলিশ প্রশাসন ফায়ার সার্ভিস কমীদেরকে সহহিতা করার জন্য অনুরোধ জানান এবং ও দুই ওয়ার্ড কাউন্সিল খলিলুর রহমান মাইক দিয়ে রাস্তা থেকে যানজোট মুক্ত রাখার জন্য ও ফায়ার সার্ভিস কর্মীদেরকে সুষ্ঠ ভাবে কাজ করার জন্য ও তাদেরকে সহহিতা করার জন্য সর্ব সাধারনের প্রতি অনুরোধ জানান। মানুষ ও ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রনের যোগ দেয়। দীঘ নয় ঘন্টা চেষ্টার পর সকালে আগুন নিয়ন্ত্রনে আনে কাপরিয়া পট্টি তেতাঁল্লিশটি দোকান, ষোলটি র্স্বনের দোকান, চল্লিশটি র্স্বনের কারখানা একটি তেলের কারখানা দুইটি খাবারের রেস্তারা দুইটি
লাইব্রেরী সহ ছোট বড় দুই শতাধিক দোকান প্রতিষ্ঠান অগ্নিকান্ডে ভূস্মিভূত হয়। গত পঞ্চাশ বছরে এই বাজারে এত বড় দুর্ঘঘটনা ঘটেনি। দমকল র্কমীরা লাকসাম ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মোবারক আলী বলেন বিদ্যুৎ এর সর্টসারকিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথামিক ধারনা করা হচ্ছে। লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন বাজার এলাকায় ঘিঞ্জি হওয়ায় দমকল বাহিনীর গাড়ী ঠিকমত প্রবেশ করতে পারেনি। পানি পেতে ও অনেক বেগ পেতে হয়েছে অনেক দূরে ভূমি অফিস পুকুর, জগন্নাথ দিগি, থানা পুকুর গোমতী নদী থেকে পানি আনতে হয়। উপজেলা নিবার্হী অফিসার মোঃ দেলোয়ার হোসেন জানান আগুনে শতাধিক দোকান ঘর পুড়ে গেছে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি, স্থানীয় সংসদ সদস্য তাজুল ইসলাম এমপি, কুমিল্লার জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান এড্যাঃ ইউনুছ ভূইঁয়া, পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ, বিভিন্ন ব্যবসায়িক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সমব্যদনা জ্ঞাপন করেন।



