লাকসামে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
741

লাকসাম প্রতিনিধি
লাকসাম উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লাকসাম পোষ্ট অফিস সংলগ্ন বিএনপি কার্যালয়ে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি আলহাজ¦ আবুল হাশেম মানু , বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপি সহ-সভাপতি আবুল হোসেন মিলন, পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক বেলাল রহমান মজুমদার, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী।

Advertisement

 

লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা বেলালের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূরে আলম ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন রুবেলের পরিচালনায় এতে সার্বিক তত্বাবধানে ছিলেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেজবাউল ইসলাম ফয়সাল। এতে বক্তব্য রাখেন পৌরসভা যুবদলের সভাপতি মাহবুবুর রহমান মানিক, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিল্টন, বিএনপি নেতা শাহ আলম, স্বেচ্ছাসেবক দল নেতা সৈকত আলম প্রমুখ। দোয়া অনুষ্ঠানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। দোয়া অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন স্বেচ্ছাসেবক দল বিএনপি কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি মোঃ আবুল কালাম এর নেতৃত্বে ঐক্যবদ্ধ। দোয়া অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা ও মুক্তি এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ প্রয়াত নেতৃবৃন্দ এবং বিএনপি নির্যাতিত নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here