লাকসামে বিএনপির গাড়ী বহরে হামলার ঘটনায় আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

0
526

আফরাতুল করিম রিমু: গত ১৪ জুলাই  নোয়াখালীতে পূর্ব নির্ধারিত বিএনপির মেহনতী মানুষের পদযাত্রায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতা কর্মীদের সাথে লাকসাম বাইপাস এলাকায় সংঘর্ষে গঠনা ঘটে দাবী করে, বিএনপির বরাত দিয়ে জাতীয় ও স্হানীয় কিছু গণমাধ্যমে লাকসাম উপজেলা আওয়ামী লীগকে জড়িয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে বলে মনে করেন লাকসাম উপজেলা আওয়ামী লীগ ৷ এই পরিপেক্ষিতে ১৫ জুলাই লাকসাম উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক সংবাদ  সম্মেলনের আয়োজন করেন লাকসাম আওয়ামীলীগ৷ সংবাদ  সম্মেলনে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ইউনুস ভুইঁয়া।

Advertisement

তিনি বলেন ১৪ জুলাই লাকসাম উপজেলা আওয়ামী লীগের দলীয় কোন প্রোগ্রাম ছিলোনা৷ সকল নেতা মুদাফরগন্জ ইউনিয়ন চেয়ারম্যানের বাড়িতে দোয়া মাহফিলে অংশ নেয়, যা গঠনা স্থল থেকে ১০ কিঃমিঃ দূরে৷

লাকসামে বিএনপি নেতাদের গাড়ী বহরে হামলার বিষয়টি মিথ্যাচার, লাকসাম উপজেলা বিএনপি মিথ্যা তথ্য দিয়ে লাকসাম উপজেলা আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করার চক্রান্ত করছে৷ আমরা এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি ৷  আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্ল্যাহ কয়েস, সাধারণ সম্পাদক এড.রফিকুল ইসলাম হিরা, লাকসাম পৌরসভার মেয়র আবুল খায়ের, পৌরসভার বিভিন্ন ওয়াড কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যার বৃন্দসহ লাকসাম উপজেলা আওয়ামী লীগের অংগ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ৷

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here