লঞ্চের কেবিনে ধর্ষণ, অভিযুক্ত আটক

0
804

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে লঞ্চের কেবিনে ধর্ষেণর অভিযোগে আবুল কাশেম গাজী (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

Advertisement

সোমবার (৮ মার্চ ) রাতে ফরিদগঞ্জ থানায় হাজির হয়ে ধর্ষিতা গৃহবধূ ধর্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে  অভিযুক্ত আবুল কাশেম গাজীকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ।

অফিসার ইনচার্জ  শহীদ হোসেন জানান, ধর্ষণের অভিযোগে আবুল কাশেম গাজী নামে এক যুবককে আটক করা হয়েছে । তার বিরুদ্ধে ধর্ষণের মামলা প্রক্রিয়াধীন।

 লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সোমবার সকালে স্থানীয় পাটওয়ারী বাজারে বাজার করতে আসেন ঐ গৃহবধূ । এ সময় পাটওয়ারী বাজারের দক্ষিন পার্শ্বের রাস্তার উপর  আবুল কাশেম গাজী ঐ গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজি যোগে চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে যায় এবং লঞ্চের কেবিনে নিয়ে ঐ গৃহবধূকে ধর্ষণ করে।

ধর্ষেণর স্বীকার প্রবাসীর স্ত্রী জানায় , গত এক মাস পূর্বে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামের আলী আক্কাছ গাজী (চৌকিদার) এর ছেলে  আবুল কাশেম গাজী (৩০) এর সাথে মোবাইল ফোনে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ধর্ষেণর স্বীকার ঐ নারী  একই ইউনিয়নের পশ্চিম জয়শ্রী গ্রামের এক প্রবাসীর স্ত্রী (২৪) ও তিন সন্তানের জননী  । 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here