লক্ষ্মীপুরে ৭দিন ব্যাপি বৃক্ষমেলা উদ্বোধন

0
597

রেজাউল করিম সুমন,লক্ষ্মীপুর থেকে: লক্ষ্মীপুর বৃক্ষরোপন অভিযান, বৃক্ষমেলা ও ফলদ বৃক্ষরোপন পক্ষ ২০১৯ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে জেলা কালেক্টরেট প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়। এর আগে কালেক্টরেট প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ শেষে কালেক্টরেট প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়ার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

Advertisement


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, লক্ষ্মীপুর পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড.নুর উদ্দিন চৌধুরী নয়ন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বেলাল হোসেন খান, লক্ষ্মীপুর সহকারি বন সংরক্ষক মোঃ শাহজাহান আলী।


এছাড়াও উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুর রিদওয়ান আরমান শাকিল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন লিকা, দৈনিক লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক জাকির হোসেন ভূইয়া আজাদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here