লক্ষ্মীপুরে ৬শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
492

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ৬শ’ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আবদুল কাদের সোহেলকে (৩২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দুপুরে সদর উপজেলার মান্দারী বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আবদুল কাদের সোহেল উপজেলার দিঘলী ইউনিয়নের পূর্ব দিঘলী গ্রামের হাফিজ উল্লাহ সহিদের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

Advertisement

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় অভিযান চালিয়ে আবদুল কাদের সোহেলকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা আদালতে বিচারাধীন আছে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আবদুল কাদের সোহেল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here