লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় সরকারি কলেজের নিহতসহ আহত ৩

0
544

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আদনান হোসেন নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে সদর উপজেলার খিলবাইছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রিংকু, সিএনজি অটোরিক্্রার যাত্রী আনজুমান ও আবুল হোসেন আহত হয়েছেন আরো তিনজন।

Advertisement

নিহত আদনান সরকারি কলেজের ¯œাতক ১ম বর্ষের শিক্ষার্থী ও উপজেলার মির্জাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে চড়ে লক্ষ্মীপুর থেকে খিলবাইছা এলাকায় যাচ্ছিলেন আদনান ও রিংকু। ঘটনাস্থলে পৌঁছালে একটি সিএনজি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী আদনানসহ চারজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আদনান হোসেনকে মৃত ঘোষনা করেন।  লক্ষ্মীপুর সদর থানার ওসি লোকমান হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here