লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

0
524

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বৃদ্ধা রমনী মোহন দাস (৬৫)। রোববার রাতে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের কমলনগরের ফোরকানিয়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। রমনী মোহন কমলনগরের হাজিরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

Advertisement

এ তথ্য নিশ্চিত করেছেন হাট ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ বাহার। তিনি জানান, রাতে রমনী মোহন দাস (৬৫) কমলনগরের করুনানগর বাজার থেকে ফোরকানিয়া এলাকায় হয়ে বাড়ি ফিরছিলেন। এসময় বিপরীত দীঘ থেকে আসা দ্রুত গতির মাইক্রোবাস লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা রমনী মোহনকে ধাক্কা দেয়। পরে তিনি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের ডোবাতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কমলনগর থানার ওসি ইকবাল হোসেন জানান,দুর্ঘটনার পর ঘটনস্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় মাইক্রোবাসের চালকও আহত হন। পরে স্থানীয়রা চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here