লক্ষ্মীপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক ওসমান আহত

0
1111

মো: রেজাউল করিম সুমন:
জাতীয় দৈনিক এশিয়া বাণী লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক কাজী ওসমান মোর্শেদ (৪৫) সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। শুক্রবার রাত ১০ টায় লক্ষ্মীপুর পৌর ১২ নং ওয়ার্ড সমসেরাবাদ এলাকায় মিয়া রাস্তার মাথা তার নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে রেখে যায় তার জেঠাতো ভাই মাসুম করীম বাহার।

Advertisement

তিনি লক্ষ্মীপুর পৌর এলাকার কাজী বাড়ির কাজী মাও: ফজলুল করীমের বড় ছেলে। রক্ত মাখা কাজী ওসমান মোর্শেদকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাজী ওসমান মোর্শেদ জানান, ওয়ারিশ সম্পত্তির বন্টন ছাড়া রাতের অন্ধকারে জেঠাতো ভাই মাসুম করীম বাহার। দলবল নিয়ে জোর পূর্বক বাড়ি নির্মানের চেষ্টা কালে বাধা প্রদান করলে এরপর তার ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায়, দুই পায়ের গোড়ালি , হাতের কবজি ও গলায় আঘাত করে। এরপর তিনি অচেতন হয়ে পড়েন। তিনি আরো বলেন বন্টন ছাড়া এক কোটি ত্রিশ লাখ টাকার সম্পত্তি তার স্ত্রী বিবি কুলসুম বেগমের নামে দান করে দেন। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার ডা: কমলা শীষ জানান, কাজী ওসমান মোর্শেদের মাথায় আঘাত ও নাকে দিয়ে রক্ত বের হওয়াতে তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়।
এ বিষয়ে হামলা কারী মাসুম করীম বাহার জানান, ওসমানকে আগাত করার কথা অস্বীকার করে বলেন তারা ৫/৬ ভাই মিলে তার বাড়িতে হামলা করে তাকে পিটিয়ে আহত করে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন , এখন পযন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি, অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here