লক্ষ্মীপুরে বিএনপি’র প্রতীকী অনশন

0
600

এস এম আওলাদ হোসেন‍ঃ কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়। সোমবার (৯ জুলাই) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাস ভবনে এ অনশন হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক, লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

Advertisement

জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, যুবদল নেতা আবদুল আলীম হুমায়ুন, স্বেচ্ছাসেবক দল নেতা অ্যাডভোকেট মহসিন কবির স্বপন ও ছাত্রদল নেতা হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here