লক্ষ্মীপুর প্রতিনিধি: তৃতীয় র্পযায়ে উপজেলা র্নিবাচন লক্ষ্মীপুরে দু’টিকে নৌকাসহ তিন স্বতন্ত্রপ্রার্থী বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম। তিনি জানান, তৃতীয় র্পযায়ে উপজেলা র্নিবাচনে বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে রায়পুর ও রামগঞ্জ উপজেলায় নৌকা ও সদর, কমলনগর ও রামগতিতে তিন স্বতন্ত্রপ্রার্থী নির্বাচিত হয়েছেন।
এরা হলেন,সদর উপজেলা সতন্ত্র প্রার্থী এ,কে,এম সালাহ্উদ্দিন টিপু(দোয়াত কলম),কমলনগর উপজেলা সতন্ত্র প্রার্থী (দোয়াত কলম) মেজবাহ উদ্দিন বাপ্পি, রায়পুর উপজেলায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদ (নৌকা),রামগঞ্জ উপজেলায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মনির হোসেন চৌধুরী (নৌকা),রামগতি উপজেলায় শরাফ উদ্দিন আজাদ সতন্ত্র প্রার্থী (কাপ-পিরিচ) ।

