লক্ষ্মীপুরে দরিদ্রদের চাল আত্বসাত করলেন ইউপি চেয়ারম্যান

0
1043

এস এম আওলাদ হোসেনঃ লক্ষ্মীপুরে ঈদে হত দরিদ্রদের বরাদ্ধকৃত ভিজিএফএর প্রায় ২ মেট্রিক টন চাল আত্বসাতের অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার ১৮ নং কুশাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন বরাদ্ধকৃত চাল ওজনে কম দিয়ে চাল আত্বসাত করেছেন। আত্বসাতকৃত ৩৭ বস্তা চাউল ইউনিয়ন কার্যালয় থেকে আটক করেছে উপজেলা প্রশাসন। হত দরিদ্রদের বরাদ্ধকৃত চাল আত্বসাতের চেষ্টার প্রতিকার ও যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য বুধবার লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ করেন আবুল বাশার ও মিজানুর রহমান। অভিযোগ সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষ্যে জেলা প্রশাসন কুশাখালী ইউনিয়নের ৩৪শ’ হত দরিদ্র মানুষের জন্য ১০ কেজি করে ৩৪ মেট্রিক টন চাল বরাদ্ধ দেয়। ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, সচিব আবুল কালাম আজাদ ও ট্যাগ অফিসার ওমর ফারুক জন প্রতি ৭ থেকে সাড়ে ৭ কেজি করে চাল বিতরণ করে এবং গ্রাম পুলিশদের জন প্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করে সম্পন্ন করেন কর্মসূচি।

Advertisement

এতে অনিয়ম করে ৩৭ বস্তা চাল গুদামে রেখে দেয়। দীর্ঘদিন ইউনিয়ন অফিসে ছিলো চাল গুলো। মঙ্গলবার বিকালে বৃষ্টির চলা অবস্থায় চেয়ারম্যান তাঁর লোকজন দিয়ে চাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। দেখতে পেয়ে স্থানীয়রা বাঁধা দেন। এসময় তাঁরা মুঠোফোনে প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। পরে ঘটনাস্থলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একজন কর্মকর্তা গিয়ে ৩৭ বস্তা চাল আটক করেন। এ বিষয়ে চেয়ারম্যান নুরুল আমিন বলেন, সময় স্বল্পতার কারণে ১৫০ জন কার্ড ধারীকে চাল দেওয়া যায়নি। সে চাল মঙ্গলবার বিকালে বিতরণের উদ্দ্যোগ নিলে চেয়ারম্যানের প্রতিপক্ষগণ বাঁধা প্রধান করার কারণে বিতরণ করা সম্ভব হয়নি। মঙ্গলবার বিকালে অভিযুক্ত ইউনিয়ন সচিব আবুল কালাম আজাদ অফিসে ছিলেন না বলে জানিয়েছেন। অপরদিকে সহকারি শিক্ষা অফিসার ওমর ফারুক জানান, তিনি ১৩ জুন চাল বিতরণে উপস্থিত ছিলেন। অন্য দুই দিন ছিলেন না। তবে নির্দিষ্ট তারিখে সম্পন্ন চাল বিতরণ কার্যক্রম শেষ হয়েছে বলে তিনি জানান। আত্বসাতকৃত চাল আটকের বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাজাহান আলী জানান, নানা সমস্যার কারণে সঠিক সময়ে চাল বিতরণ করতে পারেনি চেয়ারম্যান। তবে চাল আত্বসাত হচ্ছে ঘটনার খবর পেয়ে একজন কর্মকর্তার মাধ্যমে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়েছে চালগুলো। তবে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এ বিষয়ে বলেন, ঈদের আগেই চাল বিতরণের নিয়ম ছিলো। তবে সঠিক সময়ে কেন? চাল বিতরণ করেনি চেয়ারম্যানের কাছে, সে বিষয়ে জবাব চাওয়া হবে। প্রসঙ্গ: লক্ষ্মীপুর জেলা প্রশাসন ১৮ নং কুশাখালী ইউনিয়নে ১৩ থেকে ১৫ জুন দরিদ্রদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here