লক্ষ্মীপুরে জাতীয় ভোটার দিবস পালিত

0
545

লক্ষ্মীপুর প্রতিনিধি: ‘‘ভোটার হব, ভোট দিব’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। শুক্রবার (০১ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধন সড়ক প্রদক্ষিণ করে।

Advertisement

পরে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আলোচনা সভায় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আনোয়ার হোসেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here