লক্ষ্মীপুরে আপিলে খালাস পেলেন ভ্রাম্যমান আদালতে দন্ডপ্রাপ্ত সাবেক সিভিল সার্জন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 12093

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (12093, 'post_views_count', '0')

0

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের দন্ড প্রাপ্তের পর আপিলে খালাস পেলেন সাবেক (ভারপ্রাপ্ত) সিভিল সার্জন ডা:মোহাম্মদ সালাহ উদ্দিন শরীফ। বুধবার বিকেল ৩ টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিলের পর বিচারক ইকাবাল হোসেন তা মঞ্জুর করে

Advertisement

 

সালাহ উদ্দিনকে খালাসের রায় দেন। সালাহ উদ্দিনের আইনজীবী অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না এ তথ্য নিশ্চিত করেন। খালাস পাওয়ার পর ডা:সালাহ উদ্দিন শরীফ তাৎক্ষনিক তার প্রতিক্রিয়ায় বলেন,আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্য প্রমানিত হয়েছে, আদালতের রায়ে আমি সন্তুষ্ট। তাকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে জানিয়ে মানসিক ও সামজিকভাবে তিনি ও তার পরিবার বিপর্যস্ত হয়েছেন বলে জানান।
জানাগেছে,সেই অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জনের সঙ্গে হাতাহাতির পর ভ্রাম্যমাণ আদালতে তাকে সাজা দেওয়ার ঘটনায় আলোচিত এ কর্মকর্তাকে মঙ্গলবার মন্ত্রণালয় থেকে ওএসডি করার আদেশ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশে অবিলম্বে কার্যকর হবে। এর আগে দুপুরে হাইকোর্ট অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুরশিদুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামানকে তলব করেন। তাদেরকে আগামী ১৩ ডিসেম্বর তাদের স্বশরীরে আদালতে হাজির হওয়ার এ আদেশ দেন বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল¬াহর বেঞ্চ। সুপ্রিম কোটের দুই আইনজীবী কামাল হোসেন মিয়াজি ও আশফাকুর রহমানের করা একটি রিটের শুনানি শেষে দেওয়া আদেশে ওইদিন ডা: সালাউদ্দিন শরীফকেও আদালতে হাজির থাকতে বলা হয়েছে। একই সঙ্গে লক্ষ্মীপুরের সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সালাউদ্দিন শরীফকে ভ্রাম্যমাণ আদালতে দেওয়া সাজা কেন বাতিল করা হবেনা সে মর্মে কারণ দর্শাতে বলেছেন হাইকোর্ট।
এর আগে সোমবার লক্ষ্মীপুর ডিসি কলোনির ভেতরে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পরিচালিত কাকলি শিশু অঙ্গন বিদ্যালয়ে প্রবেশকে কেন্দ্র করে সালাহ উদ্দিন শরীফ ও এডিসি শেখ মুর্শিদুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতি হয়। এরপর ইউএনও নুরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে সালাহ উদ্দিন শরীফকে ‘অসদাচরণের দায়ে’ তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। এদিকে,ভ্রাম্যামাণ আদালতে তিনি মাসের সাজার আদেশের পর মঙ্গলবার বেলা ১১ টায় লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক মীর শওকত হোসেন ৫ হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন।২৪ ঘন্টার মধ্যে জামিন ও কারামুক্ত এর পর বুধবার বিকেল ৩ টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিলের পর বিচারক ইকাবাল হোসেন খালাস মঞ্জুর করে সালাহ উদ্দিনকে খালাসের রায় দেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here