লক্ষ্মীপুরে আঞ্চলিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

0
245

নিউজ ডেস্কঃ

Advertisement

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর মাদ্রাসাতুল বানাত আল-ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আয়োজনে আঞ্চলিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ০২ ডিসেম্বর মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মাওলানা জহির উদ্দিনের সঞ্চালনায় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ এনায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বশিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান, নন্দীগ্রাম বদরপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আমির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ ফরহাদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, লেখক ও সাংবাদিক এস এম আওলাদ হোসেন, বসুন্ধরা কিন্ডাগার্টেনের পরিচালক ইকবাল হোসেন বকুল, রামনাগর মদিনাতুল উলুম ইসলামীয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাইদুর রহমান পাটওয়ারী,ডুমুরিয়া মহিলা দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল, রশিদপুর রহমানিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি এস এম আবুল বাশার।

শিক্ষার্থী খাইরে জান্নাত এর কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ এবিএম কবির হোসাইন, ডুমুরিয়া মহিলা দাখিল মাদ্রাসা সুপার মাইন উদ্দিন, তাছলিম উদ্দিন প্রমুখ।

বক্তারা আঞ্চলিক ইসলামী প্রতিযোগিতার আয়োজনকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং শিক্ষা ও সংস্কৃতি উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। এমন উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here