লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দূর্ঘটনায় নারীসহ নিহত-২

0
628

এস এম আওলাদ হোসেন‍ঃ লক্ষ্মীপুরে রামগতিতে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিলন হোসেন (৫৫) ও সাহারা খাতুন (৭০) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছেন। এ সময় আহত হন সুরাইয়া আক্তার নামে আরেক জন। শনিবার (২৩ জুন) সকালে উপজেলার আলেকজান্ডার-সোনাপুর সড়কের শেখের কিল্লাহ নামক স্থানে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত মিলন উপজেলার চর আফজল গ্রামের গোফরানের ছেলে ও সাহারা খাতুন একই গ্রামের আবদুল রশিদের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সুরাইয়া আক্তারকে নিয়ে রামগতি থেকে সিএনজি অটোরিকশা যোগে নোয়াখালী জেনারেল হাসপাতালে যাচ্ছিলেন মিলন হোসেনসহ অন্যরা। রামগতি-সোনাপুর সড়কের শেখের কিল্লাহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান মিলন হোসেন ও সাহারা খাতুন। আহত হয় সুরাইয়া আক্তার। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিছুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here