লক্ষ্মীপুরের ফরিদপুরে মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার,৭৬ পিচ ইয়াবা উদ্ধার

0
4353

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নের কাঁশিপুর এলাকা হইতে শীর্ষ মহিলা মাদক ব্যবসায়ী মরিয়ম বেগম(৪০) কে ৭৬ পিছ ইয়াবা সহ গ্রেফতার করে পোদ্দার বাজার পুলিশ ক্যাম্পের পুলিশ।

Advertisement

২১ মে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পোদ্দার বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই কাজী আনোয়ার হোসেন ও এ এস আই বিকাশ বড়ুয়ার নের্তৃত্বে একদল পুলিশ কাঁশিপুর এলাকায় অভিযান চালিয়ে ৭৬ পিচ ইয়াবা সহ মরিয়ম বেগমকে গ্রেফতার করে। জানা যায় মরিয়ম বেগম এর স্বামী পিংকু মিয়া শীর্ষ মাদক ব্যবসায়ী।সে পলাতক থাকায় তাঁর স্ত্রী মাদক ব্যবসার হাল ধরে। এ বিষয়ে পুলিশ কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন জানান,তিনি বাদী হয়ে মামলা করার প্রস্তুতি গ্রহণ করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here