লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও মারধর অভিযোগ উঠেছে স্থানীয় ইসমাইল হোসেনসহ সহযোগীদের বিরুদ্ধে। রোববার দুপুরে নির্যাতিত পরিবার এ ঘটনায় পুলিশ সুপারের নিকট বিচার দাবী করে অভিযোগ দিয়েছেন। এর আগে শনিবার রাত ৯টা উপজেলার চর জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে গৃহবধূকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই পরিবারের লোকজন অভিযুক্ত ইসমাইল,হোসেন আহম্মদ,আরাফাতসহ কয়েকজনকে অভিযুক্ত করে পুলিশ সুপার নিকট লিখিত এজাহার দেন। পুলিশ জানায়,চর জাঙ্গালিয়া এলাকায় গৃহবধূকে মারধর ও নির্যাতনের ঘটনায় স্থানীয়দের নিকট খবর পেয়ে গৃহবধুসহ তার শাশুরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাসহ মামলা করার জন্য পরামর্শ দেওয়া হয়।
কমলনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র চিতিৎসারত গৃতবধু জানান, তার বিয়ে হয় ৪ মাস আগে এর পর থেকে স্থানীয় ইসমাইল হোসেন তাকে নানা ভাবে কথা বার্তায় বিরক্ত করতো। বাড়ীতে তার স্বামী না থাকায় এ সুযোগে এসে নির্যাতনের চেষ্ঠা করে । পরে ধস্তাধস্তি এক পর্যায় জামাকাপড় ছিড়ে গেলে চিৎকারে লোকজন এগিয়ে আসে । ইসমাইলকে আটক করে। পরে ইসমাইল তার লোকজন এনে উদ্ধারসহ ফেরার পথে প্রকাশ্যে তাকে মারধর করেন। এ ঘটনায় তিনি বিচার দাবী জানিয়ে ইসমাইল ও তার সহযোগীদের গ্রেফতার কামনা করছেন। অভিযুক্ত ইসমাইল হোসেন এ ব্যাপারে জানতে চেয়ে তার ব্যবহৃত ফোনে যোগাযোগের চেষ্ঠা করে তিনি কলটি গ্রহণ করেননি। স্থানীয়রা জানান,শনিবার দুপুরে উপজেলার চরজাঙ্গালিয়া এলাকায় এক নববিবাহ দম্পতির দিকে কুনজর গৃহবধূকে একা পেয়ে নির্যাতনের চেষ্টা করে একই এলাকার ইসমাইল । এসময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করলে উদ্বারে ইসমাইল সমর্থিতরা এসে ওই গৃহবধূকে বেধম মারধর কওে ইসমাইলকে নিয়ে যায়। এসময় হামলা ও গৃহবধুকে মারধরের ঘটনায় বেঘতি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গৃহবধূকে উদ্ধার করে। ওই সময় ইসমাইল ও তার সহযোগিরা পালিয়ে যায়। এঘটনায় এলাকাবাসী বিচারের দাবি জানিয়েছে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ পাঠিয়ে গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

