লকডাউনের মধ্যেও খোলা থাকবে যেসব অফিস

0
573

লকডাউনের মধ্যে জরুরি কারণ ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবে না বলে জানিয়েছে সরকার। এ লকডাউনে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকলেও গুরুত্বপূণ কিছু অফিস খোলা থাকবে। এ প্রসঙ্গে জনপ্রশাসন  প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিধিনিষেধের মধ্যে সকল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে বাজেটের কাজে সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ ব্যাংক শাখা, জাতীয় রাজস্ব বোর্ডসহ কয়েকটি অফিস আগামী ৩০ জুন পর্যন্ত খোলা থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। প্রসঙ্গত, সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন জারি করার কথা ঘোষণা দিয়েছে সরকার। এর আগে ৩০ জুন পর্যন্ত সাতটি জেলার কঠোর লকডাউন জারি করা হয়।

Advertisement

শুক্রবার রাতে তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে।জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here