র‌্যাব-১০ এর একটি টিম কদমতলী থানাধীন মুজাহিদনগর, রায়েরবাগ স্পেশাল অভিযান চালিয়ে ১২৯২ পিস ইয়াবাসহ আসামী গ্রেফতার।

0
1050

এম রহমানঃ- বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের আইন-শৃঙ্খরা রক্ষাকারি বাহিনীকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন মাদক দ্রব্য নির্মূল করতে। আমাদের দেশ হবে “মাদকমুক্ত দেশ”। এই আলোকে গত ০৩/১২/১৬ইং তারিখ রাত্র আনুমানিক ৭.৩০টার সময় র‌্যাব-১০, স্পেশাল ব্রাঞ্চের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মুজাহিদনগর, রায়েরবাগ, কদমতলী  আলহাজ্ব ফকির আতাউর রহমান এর বাড়ির ৪র্থ তলার পূর্ব পাশের ভাড়াটিয়া মোঃ আবু তাহের (৪২)-কে তল্লাশী করে ১২৯২ (এক হাজার দুইশত বিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা সহ গ্রেফতার করেন। পরবর্তীতে স্থানীয় কদমতলী থানায় নায়েব সুবেদার মোঃ হুমায়ুন কবির (বিজিবি) র‌্যাব-১০ বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইন (সংশোঃ ২০০৪) ১৯(১) এর টেবিল ৯(খ) ধারা মোতাবেক গত ০৩-১২-১৬ইং তারিখ রাত্র ১১.৩০টার সময় একটি মামলা রজু করেন। যার মামলা নং-০৬।
উল্লেখ থাকে যে, তল্লাশীকালীন সময়ে এ জহারে  উল্লেখিত ৩ (তিন) স্বাক্ষীর মোকাবেলায় আসামীর নিকট থেকে ইয়াবা ট্যাবলেট ও টাকা উদ্ধার করেন। সূত্রে জানা যায়, আসামী মোঃ আবু তাহের একজন পেশাদার মাদক ব্যবসায়ী।  দেশের বিভিন্ন স্থান তেকে মাদক (ইয়াবা) সংগ্রহ করে এনে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রি করতো। এজাহার অনযায়ী উল্লেখিত জব্দকৃত ১২৯২ পিস ইয়াবা ট্যাবলেটের বর্তমান মূল্য ৩,৮৭,৬০০/- (তিন লক্ষ সাতাশি হাজার ২য় শক) টাকা। এলাকাবাসীর অভিযোগকরে জানান রাজধানীর আানচে কানাছে এ ধরনের অনেক ব্যবসায়ী আছেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন এবং সমাজকে মাদকমুক্ত করা উচিৎ বলে মন্তব্য করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here