র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মোহাম্মদপুরের সন্ত্রাসী মনির নিহত

0
668

ঢাকার কেরানীগঞ্জে তারানগর ইউনিয়নের মনোহরিয়া চিতাখোলা রোড এলাকায় মঙ্গলবার গভীর রাতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে রাজধানী মোহাম্মদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী মুনসুর আহমেদ মনির(৩৯) নিহত হয়েছে। তার বিরুদ্ধে রাজধানী মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা ও ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।

Advertisement

র‌্যাব-২এর সিনিয়র এএসপি মোঃ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের মনোহরিয়া চিতাখোলা রোড এলাকায় ৮/১০জন সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকান্ড সংগঠিত করার জন্য একত্রিত হয়েছে।এই সংবাদ পেয়ে র‌্যাব-২ এর একদল সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ করে গুলি ছুড়তে থাকে। এসময় র‌্যাব সদস্যরাও আত্বরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এতে সন্ত্রাসীরা পালিয়ে যাবার সময় সন্ত্রাসী মনির গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে থাকে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তারগন তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল,১টি শুটারগান ও ৫রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রাজধানী মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা ও ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।

 

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here