র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

0
629

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চর ইসলামাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ সময় তার কাছ থেকে এক কেজি ১২৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। র‌্যাব-৫ রাজশাহীর সহকারী পরিচালক সন্ধ্যা সাড়ে ৬টায় জানিয়েছেন, হেরোইন বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল জেলার সদর উপজেলার চর ইসলামাবাদ এলাকার নতুন ব্রীজের উত্তরপাশে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদের নেতৃত্বে দুপুর সোয়া ১টায় অভিযান পরিচালনা করে।

Advertisement

এ সময় সেখানে পূর্বে থেকে অবস্থানকারী সদর উপজেলার সাম মাহমুদেরটোলা গ্রামের ঝাইড়াপাড়া এলাকার হাজী বেলাল উদ্দীনের ছেলে মাদক ব্যবসায়ী আলমগীর ওরফে আলম (৪৫) কে এক কেজি একশ’ ২৫ গ্রাম হেরোইনসহ আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামী আলম দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ক্যাম্প প্রধান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here