র‌্যাব-১০ এর অভিযানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে বৈদেশিক মুদ্রা চোরাচালন চক্রের ০১ জন গ্রেফতার

0
714

গতকাল ২৩ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১৫টি বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাসহ ০১ জন বৈদেশিক মুদ্রা চোরাচালন চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম হৃদয় হোসেন (২৮), পিতা- আজাদ হোসেন, সাং- শুভাঢ্যা, থানা- দক্ষিন কেরানীগঞ্জ, জেলা- ঢাকা, বর্তমান ঠিকানা- সাং- করেরগাঁও, থানা- দক্ষিন কেরানীগঞ্জ, জেলা- ঢাকা বলে জানা যায়।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন বৈদেশিক মুদ্রা চোরাচালন চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে প্রতারণামূলকভাবে পাচারের নিমিত্তে বিভিন্ন লোকজনদের নিকট বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here