র‌্যাব মহাপরিচালকের দায়িত্ব নিলেন হারুন অর রশিদ

0
171

র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ব্যারিষ্টার মো. হারুন অর রশিদ। বুধবার (৫ জুন) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

Advertisement

দায়িত্ব নিয়ে র‌্যাবের নতুন মহাপরিচালক ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেন।

এর আগে গত সোমবার বিদায়ী র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেনকে সংবর্ধনা দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন খুরশীদ হোসেন। সে সময় তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ছিলেন।

গত ২৯ মে সরকারি চাকরি থেকে খুরশীদ হোসেনকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তার স্থলাভিষিক্ত হন হারুন অর রশিদ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here