রৌমারী সীমান্তে বিএসএফ’র পিটুনিতে আহত ৬য় গরু ব্যবসায়ী বিজিবির হাতে আটক ১

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 45952

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (45952, 'post_views_count', '0')

0

মাজহারুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে সীমান্তে বিএসএফ’র পিটুনিতে আব্দুল আজিজ নামের এক গরু ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে উপজেলার দাতভাঙ্গা ইউনিয়নের, ধর্মপুর সীমান্তে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দাঁতভাঙ্গা কোম্পানীর বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করে। রৌমারী হাসপাতালের চিকিৎসক হিরো আলম জানান, আব্দুল আজিজের অবস্থা আশংকাজনক। তার প্রাথমিক চিকিৎসা চলছে। এক্স-রে ও অন্যান্য পরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে। দাঁতভাঙ্গার ইউপি সদস্য মো. শাহজাহান আলী বলেন, আব্দুল আজিজের বাড়ি রৌমারী উপজেলার ইজলামারী গ্রামে।

Advertisement

তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় গরুর ব্যবসা করেন। তিনি আরো জানান, ভোররাতে সীমান্ত ওপারে গিয়ে চোরাইপথে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা তাকে ধরে ফেলে।’

স্থানীয় ও বিজিবি সূত্রে জানাগেেেছ, এতে গরু ব্যবসায়ী আব্দুল আজিজসহ ৬ জন আহত হন। অন্যান্যরা হলেন, সবুজ (৩০), স্বপন (২৩). জাহাঙ্গীর (৩৫), মজনু (৩০) ও ফজলু (৪০)।

আহত ব্যক্তির স্ত্রীর শেফালী আক্তার বলেন, ‘মানুষডাক (আজিজ) মাইরা কিছু থয় নাই। শরীরের মেলা (অনেক) স্থান ও মাথা ফেটে গেছে। রক্ত দিয়া হারা (সারা) গায় ভাইসা গেছে। মানুষডা বাঁচব কিনা মরব আল্লাহই জানে।’

এ ব্যাপারে দাঁতভাঙ্গা বিজিবি কোম্পানীর সুবেদার মজিবুর রহমান বলেন, আব্দুল আজিজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here