রৌমারীতে র‌্যাবের অভিযানে ইয়াবা স¤্রাট সাদা মিয়া গ্রেফতার

0
1285

মাজহারুল ইসলাম,রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে র‌্যাবের অভিযানে ইয়াবা স¤্রাট সাদা মিয়া(২৫) কে ১৮০ পিছ ইয়বাসহ গ্রেফতার করেছে র‌্যাব ।গতকাল সোমবার ১৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ১৪ সিপিসি-১, জামালপুর  কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার, জনাব হায়াতুল ইসলাম খান এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।  এতে রৌমারী উপজেলাধীন সদর ইউনিয়নের গোওয়াল গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর পুত্র মোঃ সাদা মিয়া (২৫) কে ১৮০পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা।তবে ইয়াবা স¤্রাট  সাদা মিয়াকে গ্রেফতার করায় নাম প্রকাশে অনিচ্ছুক ওই অঞ্চলের অসংখ্য মানুষ র‌্যাবের এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে সীমান্ত ঘেষা চরফুলবাড়ী,গোওয়াল গ্রাম বাজার, বারবান্দা বাজার গুচ্ছ গ্রামসহ অসংখ্য স্পটে মাদকের চালান কেনা-বেচা হয়ে থাকে। এলাকার যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে র‌্যাবের অভিযান অব্যাহত রাখার জোর দাবী জানান।
সংবাদটি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিককে অবগত করা হয়।এই বিষয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here