রৌমারীতে বুদ্ধিজীবি দিবস পালিত

0
583

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:সারাদেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতেও বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় উপজেলা শহীদ মিনার চত্বরে বুদ্ধিজীবি দিবস উপলক্ষে প্রয়াস নাট্য সংঘ ও ইএলসির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

এই আলোচনা সভায় বক্তব্য রাখেন, লেখক সাহিত্যিক কবি মুআ রাজ্জাক, বীরমুক্তিযোদ্ধা মো.আজিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম, রৌমারী সরকারি কলেজের সহকারি অধ্যাপক এমআর ফেরদৌস. মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আব্দুস ছামাদ খান রৌমারী সদর ইউপির চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শালু, রৌমারী গণকমিটির সদস্য সচিব মো. শাহ আব্দুল মোমেন, ইউনিয়ন তথ সেবার মো. তাহেরুল ইসলাম প্রমুখ। পরে মোমবাতি জ্বালিয়ে রৌমারী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here