রৌমারীতে ফের বিদেশী মদসহ ১ মাদক ব্যবসায়ী আটক

0
626

মাজহারুল ইসলাম, রৌমারী ঃ
কুড়িগ্রামের রৌমারীতে থানা পুলিশের বিশেষ অভিযানে আবারো এক মাদক ব্যবসায়ী ও বিদেশী মদসহ আটক হয়েছে। বুধবার (১ নম্বেবর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জাপাড়া এলাকা থেকে আটক করে থানা পুলিশ। আটককৃত ব্যক্তির বাড়ি উপজেলার নওদাপাড়া গ্রামের রপচাঁন মিয়ার পুত্র মানিক মিয়া (২৪)।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার রাতে রৌমারী টু ঢাকা যাওয়া রোডের মির্জাপাড়া আশ্রয়নকেন্দ্র সংলগ্ন ডিসি রাস্তার থেকে মাদক ব্যবসায়ী মানিক মিয়া কে ১২ বোতল বিদেশী মদসহ আটক করে। সে নিয়মিত মাদক আশক্ত এবং মাদক ব্যবসার সঙ্গে জরিত রয়েছে।
রৌমারী থানার সহঃ উপ-পরিদর্শক (এ এস আই) জাফর আলী বলেন, “গোপন সংবাদের মাধ্যমে রৌমারী ও ঢাকাস্থ রোডের মির্জাপাড়া ডিসি রাস্তা এলাকা থেকে রাত সাড়ে ৯টার দিকে ইউনিটি পরিবহন ঢাকা মেট্রো ব-১৪-৪২৭৩ নামক পরিবহন থেকে মাদক ব্যবসায়ী মানিক মিয়া কে ১২ বোতল মদসহ হাতে নাতে আটক করা হয়।”
এ প্রসঙ্গে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, “গ্রেপ্তারকৃত ব্যক্তি মানিক মিয়াকে বিদেশী ১২ বোতল মদসহ আটক করা হয়। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা করা হয়। পরে গ্রেপ্তাকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলহাজে প্রেরণ করা হয়েছে।”

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here