রৌমারীতে আবারও হত্যাকান্ড ঘটলো একব্যাক্তির লাশ উদ্ধার

0
866

মাজহারুল ইসলাম রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তঘেষা কাওয়ারচর গ্রামের ছয়নুদ্দিন এর পুত্র কদম আলী (৩৫)কে কেবাকাহারা হত্যা করে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ১১ জানুয়ারি বৃস্পতিবার রৌমারী উপজেলার সীমান্তঘেষা কাওয়ারচর গ্রামে। পড়ে হত্যাকান্ডের এবিষয়টি প্রকাশ পায় পাওয়ার পর সাথে সাথে সারা এলাকায় ছড়িয়ে যায়। যাওয়ার পর রৌমারী থানা পুলিশ খবর পেয়ে হত্যাকান্ডের ঘটনা স্থলে গিয়ে কদম আলীর মৃত্যুদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে কদম আলীকে কেবাকাহারা হত্যা করে লাশ ফেলে গেছে সেবিষয়টি প্রাথমিক ভাবে অজানা এবং হদিস বিহিন লাশ উদ্ধার করা হয়। রির্পোট লেখা পর্যন্ত তার তহ্যাকারি কেবাকারা তার সঠিক তথ্য পাওয়া যায়নি। কদম আলী হত্যাকান্ডের বিষয় জানতে চাইলে এসআই ফারুক এর সঙ্গে কথা বলে জানা গেছে হত্যাকান্ডের বিষয় এখন পর্যন্ত সঠিক ঘটনার তথ্য পাওয়া যায়নি। তবে মৃত্যু কদম আলীর মাথায় কেবাকারা আঘাত করেছে সেই আঘাতেই তার মৃত্যু ঘটেছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে, তারপর হত্যাকান্ডের সঠিক ঘটনাটি ক্ষতিয়ে দেখাসহ চেষ্টা চলছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here